|

ইসলামী ব্যাংক এ নতুন চেয়ারম্যান নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

রিপোর্টারের নামঃ dorponpost.com
ইসলামী ব্যাংক এ নতুন চেয়ারম্যান নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক
ছবির ক্যাপশন: বিস্তারত সংবাদ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিন বছরের চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে যোগ দিয়েছিলেন। তবে জুলাই আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে তিনি ও আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করতে বাধ্য হন।

অন্যদিকে, আজ রোববার রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে পূর্বনির্ধারিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হতে পারেনি। ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর আকস্মিক আন্দোলনের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

সভায় ব্যাংকের বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগের বিষয়টি আলোচনায় আসার কথা ছিল। গত এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে তাকে ৪৯ দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়, যার মেয়াদ আগামী ৩১ মে শেষ হওয়ার কথা ছিল। আজ তিনি প্রধান কার্যালয়ে উপস্থিত হলেও আন্দোলনকারীদের বাধার মুখে ব্যাংকে প্রবেশ করতে পারেননি। তবে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তিনি ইতোমধ্যে চেয়ারম্যান বরাবর নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ dorponpost.com | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ