সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্যে গঠিত হয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনএসি)।
মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা এ সংগঠন গঠনের সিদ্ধান্ত নেন। সভায় যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন— সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, হাসান হাফিজ, আবদুল হাই শিকদার, মারুফ কামাল খান সোহেল, আযম মীর শাহীদুল আহসান, মোকাররম হোসেন, শফিকুল আলম, শহীদুল ইসলাম, শান্তনু ইসলাম সুমিত, ওসমান গনি মনসুর এবং মুকতাবিস উন নূর।
সভায় সম্পাদকরা মত দেন, গত দেড় দশকে সংবাদমাধ্যমে যে অবক্ষয় সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে ওঠা এবং স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের একটি সংগঠন সময়ের দাবি।
এছাড়া সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ এবং শিগগিরই জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সম্পাদকদের নিয়ে একটি জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
| ফজর | ৪:৪৫ ভোর |
|---|---|
| যোহর | ১:৩০ দুপুর |
| আছর | ৫: ১৫ বিকাল |
| মাগরিব | ৬:৫৭ সন্ধ্যা |
| এশা | ৮:৪৫ রাত |
| জুম্মা | ১.৪০ দুপুর |