পাসপোর্ট অফিসের মতো গুরুত্বপূর্ণ জনসংশ্লিষ্ট সেবায় জনদুর্ভোগ কমাতে ডিজিটাল সেবা সহজীকরণ, স্বচ্ছতা নিশ্চিতকরণ, দালালমুক্ত পরিবেশ এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালক অপসারিত
দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকাল ৯টার পর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্যে গঠিত হয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনএসি)
দেশের সর্ব বৃহৎ বেসরকারি ব্যাঙ্ক পেলো নতুন চেয়ারম্যান
ট্রান্সওম্যান (রূপান্তরিত নারী) জয়া সিকদার। মাত্র ১৪ বছর বয়সে তিনি পটুয়াখালীর বাড়ি ছেড়ে ঢাকায় আসতে বাধ্য হন। ছোটবেলায় জয়াকে তাঁর বাবা বাইরে নিয়ে যেতে চাইতেন। কিন্তু তাঁর হাঁটাচলা কেন পুরুষালি নয়, তা নিয়ে তাঁকে নানা কথা শুনতে হতো।
জীবিত থেকেও জাতীয় পরিচয়পত্রে নামের পাশে মৃত উল্লেখ থাকায় বিপাকে পড়েছেন মো. তছলিম (৬৭) নামের এক ব্যক্তি। তিনি এখনো হজের নিবন্ধন করতে পারেননি। জাতীয় পরিচয়পত্রে নিজের নাম ঠিক করার জন্য এখন দ্বারে দ্বারে ঘুরছেন।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারে বিদ্রোহী দল আরাকান আর্মির সঙ্গে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) তীব্র গোলাগুলি হচ্ছে। এ অবস্থায় পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ও সীমান্তবর্তী কয়েকটি সড়কের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
এই সব কী! রোজ বাসে আগুন দিচ্ছেন কেন? কখনো কখনো যাত্রীদের নামিয়ে দিয়ে, কখনো-বা ভেতরে ঘুমন্ত বাসের চালক বা সহকারীকে রেখে রোজ বাসে আগুন দেওয়ার মানে কী! কী অর্জন করতে চাইছেন এসব থেকে!
কাশ্মীর পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার ভোররাতে ডাল লেকে নোঙ্গর করে রাখা একটি হাউস বোটে আগুন লাগে। এরপর সে আগুন আশপাশে থাকা আরও কয়েকটি বোটে ছড়িয়ে পড়ে।
এখনো শীত খুব একটা নামেনি। হাওরে পরিযায়ী পাখিদের আসা শুরু হয়নি। তবু দলছুটের মতো যে পাখিরা আসছে, সেই চেনা-অচেনা, বিপন্ন এবং স্থানীয় আবাসিক পাখিরা শিকারির জালে ধরা পড়ছে। হাওরপারের পথে ও হাটে এই পাখিদের প্রকাশ্যে বেচাকেনা চলছে।
বিশ্বের ১০০টি দেশের মধ্যে আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে বায়ুদূষণে ঢাকার অবস্থান পঞ্চম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ সময় ঢাকার স্কোর ছিল ১৮৭। বাতাসের এ মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। গতকাল শনিবার বায়ুদূষণে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়, আর স্কোর ছিল ২০৮।
তখন তিনি পঞ্চম শ্রেণির ছাত্র। একদিন স্কুল থেকে বাড়িতে ফেরার পথে দ্রুতগামী ট্রাক ধাক্কা দিয়ে তাঁকে রাস্তার ওপর ফেলে দেয়। ডান হাতটি ভেঙে থেঁতলে-মুচড়ে যায়। এরপর কবজি থেকে হাতটাকে কেটে ফেলতে হয়। সেই দুর্ঘটনা শুধু তাঁর শৈশবকেই তছনছ করেনি, স্থায়ী কষ্টের মধ্যে ফেলে দিয়েছে।
রাজধানীর মিরপুর–১০, ১৩ ও পল্লবী এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার কয়েক শ শ্রমিক। আজ রোববার সকাল ৮টা থেকে শ্রমিকেরা মিরপুর–১৩ নম্বর সড়কের দুই পাশে অবস্থান করে বিক্ষোভ শুরু করেন।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত আরেক শ্রমিক মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মো. জালাল উদ্দিন (৪০) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়।