সাদেক কায়েম সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে লিখেন: হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস (রা:) ছিলেন রাসুল (সাঃ) এর আত্নীয় ও একমাত্র সাহাবী, যিনি কূটনৈতিক মিশন নিয়ে চীনে এসেছিলেন।
নৌপথে চীন গমনকালে তিনি বাংলাদেশে অবস্থান করেন এবং লালমনিরহাটে একটি মসজিদও নির্মাণ করেছিলেন বলে জানা যায়।
৬৫০ খ্রিষ্টাব্দে চীনেও একটি মসজিদ নির্মাণ করেন তিনি। যা হুয়াইশেং মসজিদ নামে পরিচিত। সা'দ বিন আবি ওয়াক্কাস (রা:) এর সমাধি নিয়ে দু'টি মতের একটি হলো, তিনি চীনেই ইন্তেকাল করেন এবং ক্যান্টন বন্দর সংলগ্নে তাঁর সমাধি অবস্থিত।
হাজার মাইল পাড়ি দিয়ে ইসলামের বার্তা নিয়ে চীনা সাম্রাজ্যে আগমন করা এই সাহাবীর স্মৃতিস্বরূপ হুয়াইশেং মসজিদ সংলগ্নে একটি স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। ইসলামের প্রাথমিক যুগের দাওয়াহ ও কূটনৈতিক মিশনের সাক্ষী হয়ে আজও ঠাঁয় দাঁড়িয়ে আছে এসকল স্মৃতিনিদর্শন।
চীন সফরকালে আমরা সা'দ (রা:) এর সমাধি জেয়ারত এবং স্মৃতিনিদর্শন সমূহ পরিদর্শন করেছি। মরু আরবের বুক থেকে ইসলামকে বিশ্বব্যাপী ছড়িয়ে এক মহাসভ্যতা বিনির্মাণে সাহাবীদের সংগ্রাম ও দাওয়াহর স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়েছি।
আল্লাহ আমাদেরকে রাসুল (সা:) এর আদর্শকে ধারণ করে সাহাবায়ে কেরামের মতো অর্থবহ জীবন পরিচালনার সক্ষমতা দান করুন। আমীন।
| ফজর | ৪:৪৫ ভোর |
|---|---|
| যোহর | ১:৩০ দুপুর |
| আছর | ৫: ১৫ বিকাল |
| মাগরিব | ৬:৫৭ সন্ধ্যা |
| এশা | ৮:৪৫ রাত |
| জুম্মা | ১.৪০ দুপুর |