|

বিসিবির ১৭তম সভাপতি তামিম ইকবাল, সহসভাপতি ফাহিম সিনহা

রিপোর্টারের নামঃ dorponpost.com
বিসিবির ১৭তম সভাপতি তামিম ইকবাল, সহসভাপতি ফাহিম সিনহা
ছবির ক্যাপশন: বিসিবির ১৭তম সভাপতি তামিম ইকবাল, সহসভাপতি ফাহিম সিনহা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৭তম সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান অ্যাডহক কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। একই সঙ্গে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।


যদিও বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী দুইজন সহসভাপতি নির্বাচনের বিধান রয়েছে, তবে নির্বাচন কমিশন আপাতত একজন সহসভাপতির নাম ঘোষণা করেছে।


এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে তামিম ইকবালসহ ১২ জন পরিচালক নির্বাচিত হন। বিসিবি নির্বাচনের আগে ঈদুল আজহার ছুটির পূর্বেই তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে আটজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।


বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকদের মধ্যে চট্টগ্রাম ও ঢাকা বিভাগ থেকে দুজন করে এবং রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগ থেকে একজন করে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ dorponpost.com | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ