|

হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ পুনর্ব্যক্ত করে সেখানে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান

রিপোর্টারের নামঃ dorponpost.com
হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ পুনর্ব্যক্ত করে সেখানে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান
ছবির ক্যাপশন: ইরানের কঠোর হুঁশিয়ারী

হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ পুনর্ব্যক্ত করে সেখানে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আনবিয়া) জানিয়েছে, এই প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে নির্ধারিত আন্তর্জাতিক ও স্থানীয় নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হবে, অন্যথায় সংশ্লিষ্ট জাহাজগুলোকে মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে।

শনিবার (৩০ মে) ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালির সামরিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়টি সম্পূর্ণভাবে ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ কর্তৃত্বের অধীনে পরিচালিত হচ্ছে। এই জলপথ ব্যবহারকারী সব ধরনের বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাঙ্কার ও অন্যান্য নৌযানকে অবশ্যই নির্ধারিত রুট বা লেন ব্যবহার করতে হবে।

সব ধরনের বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাঙ্কার ও অন্যান্য নৌযানকে অবশ্যই নির্ধারিত রুট বা লেন ব্যবহার করতে হবে। এছাড়া প্রণালিতে যাত্রার পূর্বেই ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি সংগ্রহ করতে হবে। বিবৃতিতে সামরিক বাহিনী স্পষ্ট করে দিয়েছে, কোনো জাহাজ যদি এই বিধিনিষেধ কিংবা নিয়ম লঙ্ঘন করে, তবে তাদের সামুদ্রিক চলাচলের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

একইসঙ্গে হরমুজ প্রণালি ও এর আশপাশের এলাকায় অবস্থানরত বিদেশি সামরিক বাহিনীগুলোর প্রতিও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটি সাফ জানিয়ে দিয়েছে, এই অঞ্চলে সামুদ্রিক চলাচল কিংবা প্রণালির ব্যবস্থাপনায় যেকোনো ধরনের হস্তক্ষেপের চেষ্টা চালানো হলে তার উপযুক্ত ও কঠোর জবাব দেওয়া হবে।

সূত্র: Al Jazeera”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ dorponpost.com | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ